Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বান্দরবানে ৩৬ জনের করোনা সনাক্ত; নাই সাধারণ মানুষের সচেতনতা

আকাশ মারমা মংসিং>>

গেল মাসখানিক ব্যবধানে ফের বেড়েই চলেছে করোনা সংক্রামণ। এতে সাধারণ মানুষের কাছে দেখা মিলছেনা কোন স্বাস্থ্যবিধি কিংবা সচেতনতা। মুখে মাস্ক ছাড়াই যে যার মত ঘুরছে বাজারে দোকানে কিংবা আড্ডা খানায়। এতে আরো ঝুঁকিতে রয়েছে পার্বত্য জেলা বান্দরবান।

গেল ২৪ ঘন্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ জন । জেলায় এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫শত ৬৮জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে ৩৬ জন সদর, উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪শত ৩০জন। তবে ২ হাজার ৩শত ৬২জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

২২ জানুয়ারী শনিবার সকালে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

এইদিকে পুরো জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ১শত ৯২ জন। তারমধ্যে সদর উপজেলা ১শত ৬৮ জন,আলীকদম ২জন নাইক্ষ্যংছড়ি ৭ জন ও লামা উপজেলা ১৩ জন, রোয়াংছড়ি উপজেলা ২জন । হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬জন। তারমধ্যে লামা ১জন ও সদর উপজেলার ৫জন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ১৪হাজার ১শত ৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৩হাজার ৪শত ১জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৫শত ৩৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার ২য় বারের মতো করোনায় আক্রান্ত হন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তাছাড়া পার্বত্য মন্ত্রীর মেয়ে ভেনাস, সহধর্মিনী মেহ্লা প্রু করোনায় আক্রান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!