Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বান্দরবান সদর সেনাজোনের অভিযানে মংসিংশৈ মারমা হত্যার মামলা আসামী আটক ১

পাহাড়ের চোখ ডেস্ক

বান্দরবান সদর সেনাজোনের অভিযানে মংসিংশৈ মারমা(৩৩) হত্যার মামলা আসামীকে আটক করেছে।

বান্দরবানে সেনা জোন অভিযানে রোয়াংছড়ি হত্যাকাণ্ডের আসামি মংয়্ইপ্রু মারমাকে আটক করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় আন্তা পাড়া এলাকা হতে জেএসএস (মুল) দলের সদস্যকে আটক করা হয়।

আটককৃত মংয়ইপ্রু মার্মা (৩৩), রোয়াংছড়ি উপজেলায় ১নং ওয়ার্ডের মধ্য পাড়া গ্রামে মংচথই মার্মা ছেলে।

সেনা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে মংসিংশৈ মারমাকে দিন দুপুরে নিজে বাড়ির পাশে পিছন হতে গুলি করে হত্যা করা হয়। উক্ত হত্যাকান্ডের মামলার আসামী জেএসএস (মুল) দলের সদস্য মং য়ইপ্রু মারমাকে আটক করা হয়।

সেনা প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, জে এস এস মূল দলের সক্রিয় সদস্য তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। রোয়াংছড়ি হত্যাকান্ডের সদস্য ছিলেন প্রাথমিক ভাবে জানা যায় । উক্ত ব্যক্তির রোয়াংছড়ি উপজেলার PCP সভাপতি হিসেবে কর্মরত আছে বলে জানা যায়। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় বান্দরবান সদর থানায় হস্তান্তর করেন

এব্যাপারে বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের নির্মূল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সর্বদা সাধারণ জনগণের জীবনমান সুখ ও সচ্ছন্দে কাটুক সে প্রচেষ্টায় পার্বত্য অঞ্চল থেকে সন্ত্রাস ও চাঁদাবাজিদের ধ্বংস করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, পাশাপাশি যারা পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে করে বলেন সময় থাকতে আত্মসমর্পণ করুন এবং পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করুন নতুবা সেনাবাহিনীর হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হবে না বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!