Logo
শিরোনাম
ঈদগাঁওতে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠান সম্পন্ন বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত কেশবপুরে ধারের টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা ঈদগাঁওতে সাবেক মেম্বারের বসত বাড়ীতে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি : স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ঈদগাঁও-ঈদগড় সড়কে অপহরন, মুক্তিপণে মুক্ত ঈদগাঁও উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী সম্পন্ন লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ অনণ্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে যে সব জায়গায় নালা খনন  প্রয়োজন 

থানচিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস

থানচি প্রতিনিধি

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ আগ্রগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে যথাযথভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক আয়োজনে নারী দিবসের আলোচনা সভাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), উপজেলা মহিলা বিষয়ক এর সভাপতি বকুলী মারমা, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সহ উপজেলা সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও, স্থানীয় সাংবাদিক, নারী-পুরুষ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীদের সুরক্ষার মাধ্যমেই আগামী দিনের সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। নারীদের সঠিকভাবে যত্ন নেয়া এবং পরিবারের সকলের সাথে সুন্দরভাবে জীবনযাপন করার মাধ্যমেই একজন নারীর ভবিষ্যৎ আরো নতুনরুপে সৃষ্টি হয়।

বক্তারা আরো বলেন, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে নারীসমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতার উন্নয়নে দিবসটির গুরুত্ব অপরিসীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!