Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

এই প্রথম পাহাড়ের বিচিত্র বন রক্ষায় বন দিবস পালিত

 রাঙ্গামাটি প্রতিনিধি

বনের রাজ্য পার্বত্য চট্টগ্রাম এই প্রথম পাহাড়ের বিচিত্র রকমের বন রক্ষার জন্য বনদিবস পালন করল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । “বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনের মধ্যে স্থাপিত তাদের ঝগড়াবিলস্থ ক্যাম্পাসে সোমবার বিশ্ব বন দিবস ২০২২ পালিত হয়েছে।

ওইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং আরণ্যক ফাউন্ডেশনের উদ্যেগে এ দিবসটি পালন করা হয়েছে। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি র্রালী বের করা হয়। র্রালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্লাস্টিক বর্জ্যমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণে পরিস্কার অভিযান করা হয়।

এছাড়াও সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ব বন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব বন দিবস নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের সিনিয়র ফরেস্ট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট জনাব ফরিদ উদ্দীন আহমেদ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা । সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক জনাব সৌরভ দত্ত। মুল বিষয়ের উপর আলোচনা করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা ।

সেমিনারে সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এন্ড এনভায়রন মেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা । এছাড়াও প্রভাষক জনাব সাদ্দাম হোসেন এবং প্রভাষক জনাব সৌরভ দত্ত বক্তব্য প্রদান করেন।

উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!