Logo
শিরোনাম
ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ

কুলাউড়ায় ৭মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৭ মাসের কারাদণ্ড প্রাপ্ত শাহানুর মিয়া নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ই মে) মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কুলাউড়ার শাহানুর উপজেলার গাজিপুর এলাকার মৃত নূর মিয়ার ছেলে।

বিষয়টি প্রতিবেদক’কে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন বিনয় ভূষন রায়। তিনি জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শেরপুরে এক অভিযান পরিচালনা করে।

এ সময় সিআর-২২/১১ (বন) এর ৭ মাসের সশ্রম কারাদণ্ডসহ ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহানুরকে শেরপুর বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, শাহানুর দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের পর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!