Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে দুলাল সভাপতি ও কচি সাধারণ সম্পাদক নির্বাচিত

চৌধুরী নুপুর নাহার তাজ:নিজস্ব প্রতিনিধি:দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সাথে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার বার কারা নির্যাতিত বিএনপি নেতা বখতিয়ার আহমেদ কচি।

আজ শনিবার দিনব্যাপী সম্মেলন শেষে বিকেলে ভোট গ্রহণ করা হয়। রাতে বিভিন্ন বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ভোটে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর সহধর্মীনি হাসনা হেনা চৌধুরী হিরা।

উল্লেখ্য, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদসহ মোট ৭টি পদে সর্বমোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভা মিলে ২২টি ইউনিট রয়েছে। এর মধ্যে চিরিরবন্দর ও খানসামা উপজেলায় কাউন্সিল না হওয়ায় এই ২ টি ইউনিট ছাড়া বাকী ২০টি ইউনিটের ১ হাজার ৯১৯ জন কাউন্সিলর ছিলেন। দীর্ঘ এক যুগ পর এ কাউন্সিল অনুষ্ঠিত হলো। ২০১২ সালে সর্বশেষ কাউন্সিরের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন মরহুম লুৎফর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা মরহুম মুকুর চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!