Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কুষ্টিয়ায় ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা নামক স্থানে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র গাড়ীর যাত্রী হেলেনা বেগম (৫০) ও সিএনজি চালক অজ্ঞাত দুইজন নিহতের ঘটনা ঘটেছে।শুক্রবার (২০মে) সন্ধ্যা ৬.০০ টার দিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন ৩ জন। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে রিজিয়া নামের এক নারীর অবস্থা আশংকা জনক। নিহতরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী হেলেনা বেগম এবং মহেন্দ্র চালকের নাম ঠিকানা এখনও জানা যায়নি। আহতরা হলেন, নাহিদা পারভিন, পিতা : গিয়াস উদ্দিন, গ্রাম মেঘনা, পাংশা, রাজবাড়ি, শিলা (১৮) ও তার মা রিজিয়া, দমদমা বাঁশ গ্রাম, কুমারখালি। জানাযায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা মাহেন্দ্র গাড়ীতে কুষ্টিয়ায় বোনের বাড়ির উদ্দেশ্যে আসছিল হেলেনা বেগম ও তার মেয়ে নাহিদা পারভিন। অপর দিকে কুষ্টিয়া ট-১১-২৭৬৬ নামে ১০ চাকার একটি ট্রাক হেলপার চালিয়ে কুমারখালীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে লাহিনী বটতলা নামক স্থানে পৌছালে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মাহেন্দ্র গাড়ীর যাত্রী হেলেনা বেগম মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় মাহেন্দ্র গাড়ীর চালকসহ আহত ৪জনকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পথেই মারা যায় মাহেন্দ্র গাড়ীর চালক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হেলানা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে ঘটনাস্থল থেকে ট্রাকের চালক পালিয়ে যায়। এসময় স্থানীয় বেশকিছুক্ষন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন ,শহরের লাহিনী বটতলায় সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজন মহিলা মারা গেছে। আহতের চিকিৎসার জন্য দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। তবে ধারণা করা হচ্ছে যিনি মারা গেছেন ইনি সিএনজির ড্রাইভার। এখনও আমরা লাশের যে আইনগত কার্যক্রমগুলো দেখছি। যত দ্রুত সম্ভব স্বজনদের হাতে লাশ হস্তান্তর করবো। সিএনজি ও ট্রাক দুটোই আমাদের হেফাজতে আছে। তবে ট্রাক চালক দ্রুত ট্রাক ছেড়ে পালিয়ে গেছে যে কারণে তাকে আমরা গ্রেফতার করতে পারিনি তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!