Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

মৌলভীবাজার জেলা প্রশাসকের ভূমি সপ্তাহ ২০২২ উদ্বোধন

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:”ভূমি অফিসে না এসেই ভূমি সেবা গ্রহন করুন” এই প্রতিপাদ্যে রবিবার (২২শে মে) স্থানীয়ভাবে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ‘ভূমি সপ্তাহ ২০২২’ উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত ভূমি সেবা বুথ পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক প্রদান, ভূমিহীনদের নিকট কবুলিয়াত হস্তান্তর, খতিয়ানের সার্টিফাইড কপি প্রদান এবং রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করেন। এ অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, মৌলভীবাজার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট । এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!