Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

মাগুরায় ছাত্রদলের সভাপতি ও সম্পাদকসহ ৯ নেতাকর্মী আটক

মতিন রহমান, মাগুরা জেলা প্রতিনিধি:জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ সহ ৯ জনকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। সোমবার (২৩ মে) দুপুরে শহরের ভায়না এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন জানান, সকালে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরা জেলা ছাত্রদলের নেতা কর্মীরা শহরের ভায়না এলাকা থেকে একটি মিছিল বের করলে পুলিশ সেখান থেকে ৯ জন নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

মাগুরা সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, ছাত্রদলের মিছিলের প্রস্তুতিকালে পুলিশ শহরের ভায়না এলাকা থেকে জেলা সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ নয় জনকে আটক করেছে। রহিম ও সবুজসহ আটকৃতদের অনেকের নামে থানায় আগের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!