Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রূপগঞ্জে ফজলুল হক (৭৪) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার।

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খইসাইর আশ্রয় প্রকল্পের একটি ০৮নং বিল্ডিংয়ের দক্ষিনের একটি ঝোপ থেকে ফজলুল হক (৭৪) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেন পুলিশ।

সোমবার (২৩মে) সকাল ০৮ টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের খইসাইর এলাকার আশ্রয় প্রকল্পের একটি ঝোপ থেকে তার লাশ পাওয়া যায়। নিহত ফজলুল হক হলেন উপজেলার দড়িকান্দী এলাকার মৃত সরাইন মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ফজলুল হক ও তার স্ত্রীসহ পরিবার নিয়ে খইসাইর আশ্রয় প্রকল্পের ০৩নং বিল্ডিয়ে বসবাস করতেন। আর জানা যায়, রবিবার থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না।

ফজলুল হকের পূর্ব হইতেই শ্বাসকষ্ট ছিল বলেও জানা যায়। তবে স্থানীয়রা রক্তমাখা অবস্থায় দেখে রহস্যজনক মনে করছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএফএম সায়েদ বলেন, ফজলুল হক নামে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদেন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!