Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

সিরাজগঞ্জে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াকুব মোল্লা (২০) নামের এক যুবককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম সালমা খাতুন সোমবার দুপুরে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার এনায়েতপুরের খুকনী গ্রামের রহিম খলিফা (৫০), সাইফুল ইসলাম খুশি (৪২) ও আব্দুর রহমান (৪৮)।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াজ করনী লকেট জানান, রহমান পলাতক, বাকি দু’জন রায়ের সময় উপস্থিত ছিলেন। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর এক ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন আদালত। নিজেদের মেয়েদের উত্ত্যক্ত করায় আসামীরা ইয়াকুবকে ২০২০ সালের ৫ জানুয়ারি খুন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!