Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

শার্শায় ভারতীয় রুপা ও মোটরসাইকেল সহ পাচারকারী আটক

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা ও একটি মোটরসাইকেল সহ জসিম উদ্দিন(৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছ পুলিশ।

মঙ্গলবার(২৪ মে) বিকালে উপজেলার গোগা টু সাতমাইল রোডের বসতপুর ফুলতলা মোড় থেকে এ রুপার চালানটি আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ।

আটক জসিম উদ্দিন উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়,রুপা পাচারের গোপন খবরে, গোগা টু সাতমাইল রোডের বসতপুর ফুলতলা নামক স্থানে অভিযানে চালিয়ে একটি মোটরসাইকেল সহ জসিমকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান,আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানার অধীনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!