Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ধামরাইয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা ও ধামরাই ইউনিয়ন

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি -ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বাইশাকান্দা ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। অপর দিকে দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় ধামরাই পৌরসভা(৪-০) গোলে নান্নার ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনাল খেলায় বিজয়ী হয়ে ফাইনালে উঠেছে ধামরাই পৌরসভা।

আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।
এ’ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে সেমি ফাইনাল খেলায় বিজয়ী দুই দল ধামরাই পৌরসভা বনাম ধামরাই সদর ইউনিয়ন।
উক্ত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ গুলো জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে অংশ গ্রহণ করেছিল চৌহাট ইউনিয়ন বনাম নান্নার ইউনিয়ন, সুয়াপুর ইউনিয়ন বনাম ধামরাই পৌরসভা,কুশুরা ইউনিয়ন বনাম ধামরাই সদর,বাইশাকান্দা ইউনিয়ন বনাম আমতা ইউনিয়ন।
কোয়ার্টার ফাইনালে বিজয়ী হয়ে প্রথম সেমি ফাইনাল খেলায় ধামরাই সদর ইউনিয়ন বনাম বাইশাকান্দা ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়ে , অপর দিকে ধামরাই পৌর সভা বনাম নান্নার ইউনিয়নকে ৪ – ০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে দুইটি দল।

উল্লেখ্য- গত শনিবার (২১শে মে-২০২২) পর্দা উঠেছিল ধামরাই উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক, অনূর্ধ্ব ১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর।
ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে দুপুর ২ঃ৩০ মিনিটে সোমভাগ ইউনিয়ন পরিষদ বনাম চৌহাট ইউনিয়ন পরিষদের খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলার শুভ সূচনা হয়েছিল।
ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ জাতীয় টুর্নামেন্টের প্রতিটি খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী নিজে উপস্থিত থেকে এ’ টুর্নামন্টের সার্বিক কর্মকান্ড পরিচালনা করেছেন যার ফলশ্রুতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটি খেলা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!