Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কামারখন্দে খোলা মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের কামারখন্দে কৃষি জমির মধ্যে থেকে সুরুজ সর্দার (৭১) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার হায়দারপুর এলাকায় খোলা মাঠের মধ্যে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে বৃদ্ধার পরিচয় সম্পর্কে জানতে পারে।

নিহত সুরুজ সর্দার পাবনা জেলার ভাঙ্গুড়া থানার গদাই রূপসী গ্রামের বাসিন্দা।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি এই বৃদ্ধা কয়েকদিন আগে পারিবারিক কলহের কারণে বাড়ী থেকে বেরিয়ে এসেছেন। আমরা ধারণা করছি ট্রেনে চড়ে সম্ভবত উপজেলার জামতৈল স্টেশনে নেমেছিলেন। পথ হারিয়ে এদিক-সেদিন ঘোরাফেরা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতে তার স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন আসছেন তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!