Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় ২৪ মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৫৩৮ ছাত্রী পেলো ডিগনিটি কীটস

লামা প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি’র সহযোগিতায় লামা উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৫৩৮ জন ছাত্রী পেলো স্বাস্থ্য সুরক্ষার ডিগনিটি কীটস। কানাডা সরকারের অর্থায়নে ওমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট প্রকল্পের মাধ্যমে বেসরকারী সংস্থা তহ্জিংডং এসব বিতরণ করে।

প্রতি কিটসে রয়েছে একটি করে বালতি, মগ, স্যানোরা, আয়না, জুতা, নেইল কাটার, কটনবার, চিরুনী, রুমাল। লামা সরকারী উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মডার্ণ স্কুল এন্ড কলেজ ও হলি চাইল্ড পাবলিক স্কুল ছাত্রীদের হাতে ডিগনিটি কীটস তুলে দিয়ে গতকাল বিতরণ উদ্ভোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, প্রকল্পের ম্যানেজার ম্যামাচিং মার্মা, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার সাকেরা বেগম, কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম ও হ্লাচিং মার্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে কিটস পেয়ে খুশিতে আত্মহারা ছাত্রীরা। হলি চাইল্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ বাপ্পী দাশ বলেন, বিতরণকৃত ডিগনিটি কিটসে অনেকগুলো উপকরণ রয়েছে। এসব ব্যবহারে ছাত্রীরা অনেক উপকৃত হবে। যারা পায়নি তাদেরকেও ডিগনিটি কিটস প্রদানের ব্যবস্থা করলে ভালো হত বলেও জানান তিনি।

এ বিষয়ে প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্বাস্থ্য সুরক্ষা তথা ছাত্রীদের মাসিক পিরিয়ড়ে ব্যবহারের জন্য লামা উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫৩৮ জন ছাত্রীর মাঝে এসব ডিগনিটি কিটস দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার আলীকদম উপজেলার ১৩টি বিদ্যালয়ের ১হাজার ৪৩৮ জন ও নাইক্ষ্যংছাড়ি উপজেলার ১২টি বিদ্যালয়ের ১ হাজার ৪৩৮ জন ছাত্রীকেও ডিগনিটি কিটস প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!