ইয়ামিন হোসেন।ভোলার ইলিশা ফাঁড়ি পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ মনির নামে এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
আটকৃত মাদক কারবারি দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জাহাঙ্গীর আলম মিন্টুর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ এস আই মাইনুল হাসান, এ এস আই গুলজার হোসেনসহ পুলিশের একটি টিম মাদকসহ কারবারি কে ইলিশা ফেরিঘাট থেকে আটক করেন।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানসহ অপরাধ দমনে সকল অভিযান অব্যাহত রয়েছে পুলিশের।
সেই অভিযানের অংশ হিসেবেই আজ এই মাদক উদ্ধার করা হয়।
আটকৃত মাদক কারবারি কে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি