Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

আলীকদমে কমিটি দিয়ে তাক লাগিয়ে দিল উপজেলা যুবদল

আলীকদম প্রতিনিধি:দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও সংগঠন চাঙ্গা করতে নিষ্ক্রিয় কমিটি সক্রিয় করতে বান্দরবানের আলীকদম উপজেলায় এক দিনে তিন ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা যুবদল।

শুক্রবার (২৭ মে) ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে ইউনিয়ন অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তর করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইলিয়াছ মিয়া ও সদস্য সচিব মোঃ মীর কাশেম চুট্টো। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহামদ ও যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলীকদম সদরে মোঃ মারূফ উদ্দিনকে আহ্বায়ক এবং মোঃ ছৈয়দ হোসেন, মোঃ ছাবের, মোঃ রিদুয়ান, মোঃ ছৈয়দ আলম ও মোঃ আব্দু রহিমকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট এবং চৈক্ষ্যংয়ে মোঃ জামাল হোসেন কে আহ্বায়ক এবং জামাল উদ্দিন, আরমানুল ইসলাম, আজিজুল হক জুয়েল, দিল মোহাম্মদ ও মোঃ রফিককে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ও নয়াপাড়ায় আব্দুল কাদের (বাবুল) কে আহ্বায়ক এবং জালাল উদ্দিন, শেখ শাহাজান (সুমন), জাহাঙ্গীর আলম বাদশা, সাইফুল ইসলাম ও রুহুল কাদেরকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন দিয়েছেন উপজেলা যুবদল।

আহ্বায়কের দায়িত্ব পেয়ে সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মারুফ উদ্দিন বলেন,বিগত সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের নানা হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছি। তবুও আন্দোলন ও মিছিল মিটিংয়ে থেকে পিছ পা হয়নি। ভবিষ্যতে হব না।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইলিয়াস মিয়া বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে ও রাজনৈতিক মাঠে সক্রিয় ও দূঃসময়ের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!