Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ) প্রতিনিধিঃঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। (১ জুন) বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদের নেতৃত্ব এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বর, উপজেলা পরিষদ ও পাটবাজার হয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রাজপথে থেকে ছাত্রদলের ক্যাডার বাহিনীদের প্রতিহত করার অঙ্গীকার করেন নেতারা।

বক্তারা বলেন, ঢাবির ঘটনায় বিএনপির অপরাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে। রাষ্ট্র ও সমাজ থেকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে চায় না। ছাত্রদলের হাতে বই, খাতা, কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ রাজপথে থেকে সকল অন্যায়ের প্রতিবাদ করবে বলে জানান বক্তারা।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রিয়াদুল ইসলাম প্রান্ত, আব্দুল আল রাফি, মানিক, ফাহিম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!