Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নওগাঁয় অতিরিক্ত মজুদ করায় ৩ জন ধান ব্যবসায়ীর ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃঅধিক লাভের আশানিয়ে অবৈধ্যভাবে অতিরিক্ত ধান মজুদ করার অপরাধে নওগাঁর নিয়ামতপুরে ৩ জন ধান ব্যবসায়ীর ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ২ জুন দুপুরের দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ পাড়া ও গাবতলি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার সন্তোষ পাড়া বাজারের আবু বক্কর সিদ্দিকের গুদামে প্রায় ৫০০ টন ধান মজুদ রেখেছিলেন। এ অপরাধে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে দ্রুত ধান বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া গাবতলি বাজারে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে রাজু’র ১০ হাজার এবং ওয়াহেদ আলীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন ও নিয়ামতপুর থানা পুলিশের টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম বলেন, সারাদেশে চলমান অভিযানের অংশ হিসাবে নিয়ামতপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মজুদকৃত উপজেলার প্রতিটি গুদামে এ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!