Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ভোলায় কঠোর নিরাপত্তায় শেষ হলো শিক্ষক নিয়োগ পরীক্ষা দুইজন বহিষ্কার তিনজনের কারাদণ্ড

ইয়ামিন হোসেন: কঠোর নিরাপত্তায় শেষ হলো তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।

ভোলায় ২৪৪টি শূন্য পদের বিপরীতে ১৫ হাজারের উপরে পরীক্ষার্থী অংশগ্ৰহণ করেছে বলে জানা গেছে। শুক্রবার ২৫টি কেন্দ্র এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার জানান, ভোলার সাত উপজেলায় ৪৫২টি শূন্য পদ থাকলেও এর মধ্যে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়া ২০৮টি শূন্য পদে নিয়োগ পরে হওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে তৃতীয় ধাপে ২৪৪টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়ার কথা রয়েছে।
সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই প্রতিবার মাঠ পর্যায়ে ভুয়া তথ্য ছড়িয়ে সক্রিয় হয়ে উঠে প্রতারক চক্র। শতভাগ চাকরির নিশ্চয়তা দেয়াসহ প্রশ্নপত্র ফাঁসের কথা বলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এসব প্রতারক চক্র। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ চক্রের সদস্যরা নানা কৌশলে প্রতারণার ফাঁদ পাতে।
সেই প্রতারণা বন্ধে এবার কঠোর অবস্থানে ছিলো ভোলার প্রশাসন এবং অনিয়মের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং তিনজন কে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে কারাদণ্ড এবং বহিষ্কৃতরা হলেন পশ্চিম বাপ্তা আর্দশ স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী লালমোহন উপজেলার ধলিনৌরনগর এলাকার মোঃ উল্লাহর ছেলে ওমর ফারুক, তজুমউদ্দিন উপজেলার নাজমুল এর ছেলে হাবিবুর রহমান, শম্ভুপুর এলাকার মজিব উদ্দিন পাটোয়ারীর ছেলে সোহাগ, ভোলা সরকারী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী দৌলতখানের সৈয়দপুর এলাকার আবু তাহের এর মেয়ে আকলিমা ও ঘুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোলা গাজীপুর রোডের বাসিন্দা আবুল কালামের ছেলে মোহাম্মদ হাসান।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার জানান, ভোলায় ২৫টি কেন্দ্রে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রগুলো কড়া নিরাপত্তার আওতায় ছিলো । পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা ও প্রশ্নপত্র ফাঁস রোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে বলেও জানান তিনি।

তৃতীয় ধাপে ৩২ জেলায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৮ জেলার সব এবং ১৪টি জেলার আংশিক উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!