Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি রবি উপাচার্য ড. শাহ্ আজম

মাহবুবুল আলম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:-রাজশাহীতে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চতুর্থ আসর।

এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্বিবিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও দেশের বরেণ্য এডজুডিকেটরগণ অংশগ্রহণ করেন।

রাজশাহী কলেজ মিরর ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
আজ সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানে রবি উপাচার্য বলেন, যুক্তি নির্ভর বিজ্ঞানমনস্ক আলোকিত মানুষ গড়তে বিতর্কচর্চা খুবই ফলপ্রসূ অবদান রাখতে পারে। তিনি আরো বলেন, সত্যের অনুসন্ধানে ও বহুমাত্রিক মতামতকে একত্রিকরণে বিতর্ক উপযোগী মাধ্যম, বিতর্কের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তে গণমত প্রতিফলিত হয়।

এ প্রজন্ম বিতর্ককে যেভাবে টিকিয়ে রেখেছে তা বিস্ময়কর বলে রবি উপাচার্য উল্লেখ করেন। শিক্ষার অপরিহার্য অনুসঙ্গ হিসেবে ‘বিতর্ক’ গৃহীত এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণা অর্জনে সক্ষম হলে যুগোপযোগী
জনসম্পদ তৈরীতে বিশেষ অবদান রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। বিতর্ক প্রতিযোগীতাটির সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!