Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজিত শনিবার বিকালে ত্রিমোহিনী মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রবীন আওমীলিগার তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, কেশবপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, সাবেক যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সম্ভব্য সদস্য পদে প্রার্থী ইকবাল হোসেন খান, যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলু, ছাত্র লীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল কেশবপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কায্যালয়ে এসে শেষে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!