Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

হরিপুরে বিএনপি’র সম্মেলন-করিমুল সভাপতি, তাহের সাঃ সম্পাদক নির্বাচিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাবেক অধ্যাপক করিমুল হক সভাপতি, আবু তাহের সাধারণ সম্পাদক এবং এড. ইব্রাহীম ও শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
সম্মেলন উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় হরিপুর বটতলী মহিলা কলেজ মাঠে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি তৈয়মুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জাতীয় কমিটির নির্বাহী সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, ড্যাবের মহাসচিব ডাঃ আব্দুল সালাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদক নির্বাতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!