Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রাণ গেল প্রেমিকের

ঢাকা জেলা প্রতিনিধি-ঢাকার ধামরাইয়ে প্রেমের টানে ছুটে গিয়ে প্রেমিকের বাড়ীতে বিষ প্রাণে মারা গেলেন প্রেমিক পাগল মোঃ আকরাম হোসেন (১৮) নামে এক যুবক।

মঙ্গলবার দিবাগত রাতে ধামরাই উপজেলা বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে প্রেমিকার বাড়ীতে এমন ঘটনাটি ঘটেছে।
নিহত আকরাম হোসেন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে। আকরামের বাবা সৌদি প্রবাসী। আকরাম একাদশ শ্রেণির ছাত্র, সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ভর্তিচ্ছু প্রার্থী ছিলেন বলে জানা যায়।
পারিবার সূত্রে জানা যায়,আকরামের সঙ্গে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামের রুমা আক্তার(১৩)নামে বিএম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণীতে ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।সেই প্রেমের সর্ম্পকের কারণে আকরাম প্রায় সময়ই বাঘাইর এলাকায় তার খালাতো ভাই জামিলের বাড়িতে থেকে প্রেমিকা রুমা আক্তারের সাথে যোগাযোগ করতো। ধারণা করা হচ্ছে রুমার সাথে কয়েকদিন ধরে আকরামের কথা কাটাকাটি ও ঝগড়া চলে আসছিল। সে কারনে আকরাম বিষপান করেন। এরপর আকরাম মরণ যন্ত্রনায় ছটফট করতে থাকলে আকরামের খালাতো ভাই জামিল ও তার পরিবার তাকে দ্রুত গাড়ীতে করে সাভার উপজেলার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ’বিষয়ে ধামরাই থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শ্রী তন্ময় সাহা বলেন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে মরদেহ পোস্ট মর্টেন করার জন্য রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!