আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা এ জেড এম. সেলিম, মাননীয় মন্ত্রীর প্রতিনিধি খাইরুল বাশার,উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া। উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,
সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম কোম্পানি, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মা,ঘুমধুম ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য জয়নাল আবেদীন টুক্কু,উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা ফরিদুল আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহবুদ্দিন দোছড়ি ইউপি সদস্য জায়তুনসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নাইক্ষ্যংছড়ি থেকে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনের বিষয়ে আরো আন্তরিকতার সহিত কাজ কারার আহ্বান জানান। এছাড়াও আসন্ন ঈদুল আজহা কে সামনে রেখে সিমান্তে গরু চোরাচালান বন্ধে বিজিবি সহ সকালে এক সাতে কাজ করা,সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি