Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

গোপালপুরে আওয়ামী লীগের ৫ নেতা বহিষ্কার

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী ও সমর্থক হওয়ায় গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন- ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমান তালুকদার এবং তাঁর সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক লেবু মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম লিটন ও ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসমাইল।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালপুর উপজেলার ঝওয়াইল ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!