Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রূপগঞ্জে অভিনব কায়দায় গরু চুরির চেষ্টায় আটক-৩

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িতে প্রবেশ করে পানি খাওয়ার কথা বলে অভিনব কায়দায় গরু চুরির চেষ্টাকালে নারীসহ তিন চোর জনতার হাতে আটক। বুধবার(৮মে) বিকাল ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৯নং সেক্টরের আলমপুরা হাড়ারবাড়ি এলাকার শাওন মিয়ার বাড়িতে ঘটে এ ঘটনা। আটককৃতরা হলেন,ঢাকা কচুখেত এলাকার আদম আলীর ছেলে সাদ্দাম(৩৫), ঢাকা খিলখেত থানার বড়য়া এলাকার শুক্কুর আলীর ছেলে রাসেল(৩৩), একই এলাকার লিমা(২৩) পিতা অজ্ঞাত। পুলিশ সূত্রে জানা যায়, তারা তিন জন গরু চুরি করতে এসে জনতার হাতে আটক হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে গরুর মালিক শাওন মিয়া রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ বলেন, গরু চোরদের আটক করে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপসহ তিন গরু চোরকে আটক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!