ডেস্ক নিউজ:ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামী এখনো অধরাময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি এখনো অধরা। মামলা দায়েরের ৩সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার না হওয়ায় হতাশ মামলার বাদী। আসামীর সাথে পুলিশের সখ্যতার কারণে মামলার ভবিশ্যত নিয়ে দুসচিন্তায় আছেন বাদী। মামলার পর বাদীকে আসামী ও তার পরিবার মামলা তুলে নিতে বারবার হুমকি দিয়ে যাচ্ছে। এনিয়ে মামলার বাদী পরিবার আতংকে দিনাতিপাত করছেন।
জানা যায়, উপজেলার পৌর এলাকার কাকনহাটি গ্রামের হুমায়ুন কবির সবুজের ছেলে সামিউল হাসান অর্নবের (১৯) গত ১৩ মে শুক্রবার কিশোরীর সাথে কথা আছে বলে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড়ে নিয়ে আসে। এক পর্যায়ে পর্যায়ে মুক্তিযোদ্ধা মোড়ের পাশে মৌসুমি স্টুডিও’র সামনে থেকে কিশোরীকে অপহরণ করে বাস যোগে ভৈরব নিয়ে যায়। সেখান থেকে বাসে চট্টগ্রাম জেলার কক্সবাজারের কলাতলি বাজারের স্বপ্ন বিলাস হোটেলে নিয়ে যায়। ১৪ মে শনিবার স্বপ্ন বিলাস হোটেলের ১০৪ নাম্বার রুমে কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীকে অর্নব তার ভগ্নিপতির সহায়তায় তার এক বন্ধুর বাসায় নিয়ে যায়। সেখানে বিয়ের চেষ্টা করে বয়স কমের কারণে ব্যার্থ হয়ে কিশোরীকে ১৬ মে ময়মনসিংহে নিয়ে আসে। ময়মনসিংহ থেকে মাহেন্দ্র যোগে শিবপুর পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্রের কাছে কিশোরীকে রেখে অর্নব পালিয়ে যায়। পরে ভুক্তভোগী কিশোরী অর্নবকে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে নিরুপায় হয়ে বাড়িতে এসে পরিবারকে বিষয়টি জানালে ভুক্তভোগীর বাবা সামিউল হাসান অর্নবকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ধর্ষিতার পিতা মামলার বাদী জানান, মামলার পরে থেকে আসামী ও তার পরিবার আমাদেরকে মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। তিনি আরো জানান, গত ২৯ মে সন্ধায় আসামী অবস্থান নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তাকে অবহিত করলেও তিনি ঘটনাস্থলে গিয়ে আসামিকে না পাওয়ার বিষয়টি রহস্যজনক।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আশারাফুল ইসলাম জানান, আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আশা করছি দ্রুত গ্রেফতার হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি