Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নান্দাইলে হসপিটাল ক্লিন ডে পালিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিন ডে পালিত হয়েছে। এতে নান্দাইল উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাদানকারী সবাই অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ বিভাগের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রতিমাসের প্রথম শনিবার পালন করার নির্দেশনা প্রদান করেছেন পরিচালক স্বাস্থ্য ময়মনসিংহ বিভাগ ডাঃ মোঃ শাহ আলম। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সপ্তাহে পালন করতে না পারলেও দ্বিতীয় শনিবার (১১জুন) সকাল আট ঘটিকায় সর্বপ্রথম এই কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচি পালনে উদ্যোগ গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ। তিনি জানান, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল মানসম্মত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে সাধারণ ও মেডিকেল বর্জ্য বিজ্ঞানভিত্তিক সংগ্রহ ও পরিশোধন করার ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা তৈরী করা।

এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ,মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ শফিকুল ইসলাম মিলন, চিকিৎসক গণ, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান,ইমার্জেন্সী ইনচার্জ মোঃ কামরুজ্জামান, সিস্টার ইনচার্জ হোসনে আরা, এমটি ইপিআই মোঃ আসাদুজ্জামান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!