আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃ-যশোরের কেশবপুরে রেজিষ্ট্রেশন বিহীনও লাইসেন্স’হীন চালক বেড়ে যাওয়ায় অভিযান চলমান রেখেছেন যশোর জেলা ট্রাফিক পুলিশ।
কেশবপুরে এ সময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় প্রায় অর্ধশতাধিক ৫১ টি গাড়ি আটক করে,কেশবপুর থানায় হস্তান্তর করেন ট্রাফিক পুলিশ। আজ রবিবার সকাল থেকে শহরের গাজীর মোড়, আব্দুল খাঁর মোড়, হাসপাতাল মোড় এবং থানার মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব গাড়ি আটক করা হয়। পরে অপরাধের ধারন ও আইনের-ধারা অনুযায়ী তাঁদের বিভিন্ন পরিমাণে জরিমানাসহ মামলা দেয় ট্রাফিক পুলিশ। যশোর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায়, বলেন ‘অদক্ষরাই বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে সারা জীবন মাশুল দিতে হয়।তাই হেলমেট, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। দায়িত্বরত কর্মকর্তা আরও বলেন, আমরা সবাই সচেতন হয়ে সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে শৃংখলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনাও কমে যাবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি