Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

শাহজাদপুরে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-প্রতি বছরের ন্যায় এবারও আজ (১২ জুন) বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে পালিত হয়েছে সারাদেশে। এর অংশহিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুন) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের হল রুমে প্যানেল চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে, সমাজসেবা অধিদফতরের আয়োজনে এ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালিত হয়েছে।

এ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা সার্বিক ব্যবস্থাপনা মোঃ রাসেল সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ইউনিয়ন সমাজকর্মী মোঃ জহুরুল ইসলাম।

অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, রফিকুল ইসলাম, আবুল হাসেম টেক্কা,
ইয়াকুব আলী,বাবর আলী,হাফিজুর রহমান,জেলহক,সুফিয়া খাতুন,শিউলি পারভীন,আমেনা খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, ১৯ বছর আগে এই দিবসের সূচনা করেছিল আন্তর্জাতিক শ্রম সংঘ। ১৪ বছরের কম বয়সী শিশুদের শ্রম না করিয়ে তাদের শিক্ষার সুযোগ দান ও অগ্রগতির লক্ষ্যে সচেতনার প্রসারই এই দিবসের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!