Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

জামালপুরে প্রথম কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আকরাম হোসেনর ১০তম মৃত্যু বার্ষিকী

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:জামালপুরে প্রথম ব্লু বার্ড কিন্ডারগার্টেন (শিক্ষা প্রতিষ্ঠান) এর প্রতিষ্ঠাতা মরহুম আকরাম হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ১৫জুন ২০২২ সকালে শহরের বজ্রাপুরস্থ ব্লু বার্ড কিন্ডার গার্টেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবস উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত জামালপুরের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান ব্লু বার্ড কিন্ডারগার্টেন ছাড়াও তার প্রতিষ্ঠিত জান্নাতুন নূর মাদ্রাসাতে উদযাপিত হয় ছবি আঁকা, হাতের লেখা, হামদ- নাথ এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেয়া হয় আকরাম হোসেন বৃত্তিসহ প্রতিষ্ঠানের সনদপত্র। এ ছাড়া দিবস উপলক্ষে মসজিদে মিলাদ ও তবারকের ব্যাবস্থা করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্লু বার্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ তাহমিনা আক্তার। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন
” ব্লু বার্ড কিন্ডার গার্টেনের চেয়ারম্যান ডা. কামরুল হাসান শুভ। তিনি বলেন,বাবার স্মৃতি ধরে রাখতে তাঁর নামে আকরাম হোসেন বৃত্তি”প্রতিষ্ঠান করা হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছরের জুন মাসের ১৫ তারিখে মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে সনদ ও বৃত্তি দেয়া হবে। তিনি ভবিষ্যতে এই বৃত্তি আরোও বৃহৎ আকারে সমগ্র জামালপুরের মধ্যে ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন । পরে মরহুম আকরাম হোসেনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আকরাম হোসেন জুনের ১৫ তারিখ ২০১২ সালে মৃত্যু বরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করে প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক শাহীদা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!