Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

শালিখায় ১২৬ বোতল ফেনসিডিল সহ দুইজন নারী আটক

কামরুজ্জামান অন্তর শালিখা মাগুরা:মাগুরা শালিখা পুলিশের অভিযানে দু”জন নারীর কাজ থেকে ১২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন শালিখা থানা পুলিশ। শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম এর নেতৃত্বে মাগুরা পুলিশ সুপার মোঃজহিরুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় এসআই জাফর আলী সঙ্গীয় ফোর্স সহ পুলিশি অভিযান পরিচালনা করে বেনাপোল টু বরিশালগামী জিএম পরিবহন থেকে ১২৬ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল সহ দুজন নারীকে আটক করেন।

গত বুধবার ১৫/০৬/২২ ইং তাং দুপুরে এ অভিযান পরিচালনা করেন শালিখা থানা পুলিশ। আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা থানার লাউতারা গ্রামের নজরুল ইসলামের মেয়ে তানিয়া ইসলাম (৩২) এবং একই উপজেলার জিরনগাছা গ্রামের মৃত হান্নান সরকারের স্ত্রী রহিমা খাতুন (৫০)। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে মাগুরা কোর্টে সোপর্দ করা হয়।

শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম বলেন,গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে বরিশালগামী জি এম পরিবহনে দু”জন নারী ফেনসিডিলসহ ফরিদপুরের উদ্দেশে যাইতেছে। এই সংবাদ পেয়ে ঐ পরিবহনটি শালিখা থানা সম্মুখে আসলে আমরা থামাই এবং

নারী কনস্টেবল ফেরদৌসি পারভীন দ্বারা তাদের দেহ তল্লাশি চালিয়ে তানিয়া ইসলাম এর নিকট থেকে ৫৫ বোতল ও রহিমা খাতুন এর কাজ থেকে ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘ দিন যাবত ভারতীয় ফেনসিডিল ক্রয়- বিক্রয় করে আসছিলো।এব্যাপারে তাদের বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!