Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ধামরাইয়ে আঞ্চলিক সড়কের পাশে ময়লার বাগাড়

ঢাকা জেলা প্রতিনিধি-ঢাকার ধামরাই উপজেলার কালামপুর হইতে সাটুরিয়া যাওয়ার সড়কটি স্থানীয় লোকজন ও যানবাহন চলাচলে অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই সড়ক দিয়েই কয়েক লক্ষ মানুষের চলাচল রয়েছে। সেই সাথে এ’সড়ক পথে প্রচুর যানবাহনের চলাচল করে।

কিন্তু এত গুরুত্বপূর্ণ এই সড়কের পাশেই প্রতিদিন ১০/১৫ ভ্যান গাড়ি করে ফেলা হচ্ছে কাওয়ালী পাড়া বাজার ও নবগ্রাম বাজারের বর্জ্য। বর্জ্য ফেলতে ফেলতে বর্জের সাটুরিয়া কালামপুরের আঞ্চলিক সড়কের অর্ধেক দখল হয়ে গেছে। কয়েকদিন থাকার পর এগুলো বিষাক্ত বর্জে পরিণত হচ্ছে। দিন দিন পরিবেশ দূষিত হচ্ছে।
যার প্রভাব পড়ছে সড়কের পাশে সড়ক ও জনপদের লাগানো গাছের উপর। বর্জের বিষাক্ত গন্ধে পথচারীদের ভুগান্তিই হচ্ছে না তারসাথে দূষিত হচ্ছে পরিবেশ।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় ধামরাই উপজেলার কালামপুর সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের পাশে আঞ্চলিক সড়ক দখল করে ময়লার স্তুপ ফেলা হয়েছে। শত শত গাড়ি চলাচল করে এই সড়কটিতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, বেশ কয়েক মাস ধরে এখানে বর্জ্য ফেলা হচ্ছে। মুখে মাস্ক থাকার পরও বাজে দুর্গন্ধ আসে যা খুবই বিরক্তিকর। এতে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত সহ পরিবেশ দূষিত বিভিন্ন সমস্যা হচ্ছে ।এছাড়াও রাস্তার মধ্যে ময়লা বর্জ্য পরে থাকে যা আমাদের জন্য খুবই ঝুঁকির ও কষ্টকর । রাস্তার পাশে এরকম বর্জ্য ফেলে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা উচিৎ না। এখন তো ময়লা ফেলতে ফেলতে পাহাড়ের মতো হয়ে গেছে।

স্হানীয় সুশীল সমাজের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ বাজার কমিটি ফ্রেলে যাচ্ছে এর প্রতিবাদ করলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব বাজার কমিটি এর একটা সুরাহা করুক। অথবা উপজেলা প্রসাশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় আশু ব্যবস্হা গ্রহণের মাধ্যমে পরিবেশ দূষনের হাত থেকে এলাকাবাসীকে মুক্ত করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!