Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুরে দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে শিক্ষক ও সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ও যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়েজনে প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষক ও সুপারভাইজারগণের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ ২০ জুন সকালে উদ্বোধন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও দিশার উপজেলা প্রোগ্রাম ম্যানেজার এহসানুল ইসলামের পরিচালনায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান। যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মুহম্মদ বজলুর রশিদপ্রশিক্ষণ কোর্ড কর্ডিনেটরের দায়িত্ব পালন করেন। দুটি ভ্যানুতে ৭০ জন শিক্ষক ও ৫ জন সুপারভাজারের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, দিশা সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ও যশোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়েজনে প্রাথমিক ও গণশিক্ষার আওতায় শিক্ষক ও সুপারভাইজারগণদের উপর অর্পিত দায়িত্ব যাথাযথভাবে পালন করতে হবে। মনোজোগ সহকালে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আপনাদের বেতন আজও দেওয়া সম্ভব হয়নি। স্কুল ঘরের ভাড়াও দেওয়া সম্ভব হয়নি। তবে প্রকল্পের টাকা ছাড় করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি অতি শিগ্র প্রকল্পের টাকা পাওয়া যাবে। পেলে আপনাদের বেতন ও স্কুল ঘরের ভাড়া দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!