Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

সাতবাড়িয়া ইউনিয়নের ৩টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল অধিবেশন রবিবার বিকালে বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সামছুদ্দীন দফাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলর অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, মহিবুর রশিদ শাহাদাৎ হোসেন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা যুব মহিলী লীগের সভাপতি মিনুরানী হালদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সালমা বেগম, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগরেতা আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান মিল্টন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম প্রমুখ। কাউন্সিলর অধিবেশনের নির্বাচনের মাধ্যমে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান দফাদার। অপরদিকে বিনাপ্রতিদ্বন্দিতায় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজাহারুল ইসলাম।
এছাড়া নির্বাচনের মাধ্যমে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কাশেম। উল্লেখ্য, আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ঠ একটি শক্তিশালী কমিটি জমা দেওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!