Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বিভাগীয় পর্যায়ে সেরা পাঠক পুরস্কার পেল নান্দাইলের সুমাইয়া-রাসেল

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃঢাকার শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম সেগুন বাগীচায় অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠানে নান্দাইলের দুই কৃতি সন্তান ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে সেরা পাঠকের পুরস্কার লাভ করেন। মঙ্গলবার (২১ জুন) ঢাকার শিল্পকলা একাডেমিতে সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল ২ ঘটিয়া পর্যন্ত অনুষ্ঠানের অতিথি সহ সারাদেশের শতাধিক পাঠাগারের প্রতিনিধিদের উপস্থিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নান্দাইলের বিজয়ী দুই প্রতিনিধি হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার আলোর ভুবন পাঠাগারের পাঠক সুমাইয়া আক্তার ও মোঃ আশিকুজ্জামান রাসেল। সুমাইয়া আক্তার (খ) বিভাগে ১ম এবং মোঃ আশিকুজ্জামান রাসেল (গ) বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করেন।তারা উভয়েই সিংরইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পুরস্কার হিসাবে তারা সনদপত্র সহ পাঁচ হাজার টাকার চেক ও পাঁচ হাজার টাকা মূল্যের বই তাদের হাতে তুলে দেওয়া হয়।

মুজিব শতবর্ষে শত গ্রন্থাগারে পড়ি বঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই, শীর্ষক পাঠ কার্যক্রমের সনদপত্র ও পুরস্কার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান-২২ অনুষ্ঠানে সন্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মুনসুর , সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসিম কুমার দে, ট্রাষ্টি মুক্তিযুদ্ধ জাদুঘর মফিদুল হক, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মুনসুর প্রমুখ।

এসময় সারাদেশ থেকে আগত শতাধিক পাঠাগারের প্রতিনিধি, পুরষ্কার প্রাপ্ত পাঠক সহ বই পড়া আন্দোলন নান্দাইলের সাধারণ সম্পাদ মোঃ ফাইজুল ইসলাম, আলোর ভুবন পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ঢাকাস্থ নান্দাইল উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বক্তারা এরকম একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজনের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশংসা করেন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!