Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

মাগুরায় রাতের আধারে ৫শ গাছ কাটলো দূর্বৃত্তরা; তরুণ উদ্যোক্তার অপূরণীয় ক্ষতি

মতিন রহমান, মাগুরা :মাগুরা সদর উপজেলার ইছাখাদা ইউনিয়নের মির্জাপুর গ্রামে কলা চোরকে জরিমানা করায় রাতের আধারে কৃষক রবিউল ইসলামের ৫০০ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই গ্রামের লেলিন, প্রান্তসহ একাধিক ব্যক্তির নামে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জুন) ভোররাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম জানান, নিজ বাড়ি থেকে দূরে হওয়ায় রুবেল নামে এক কৃষকের কাছে তিনি ওই ৬০ শতক জমি লিজ দেন। দুই বছর আগে ওই জমির চারপাশে ২৫০টি মেহগনি চারা রোপণ করেন রবিউল। লিজ গ্রহীতা কৃষক রুবেল জমিতে কলা ও পেঁপে গাছ রোপণ করেন। গত বৃহস্পতিবার (১৬ জুন) রুবেলের অবর্তমানে ওই জমি থেকে চার কাঁদি কলা চুরি করে বিক্রি করেন ওই গ্রামের তাছলিমুর রহমান লেলিন নামে এক যুবক। এ ঘটনা জানাজানি হলে বিচারের মাধ্যমে লেলিনকে কলা বিক্রির ৮০০ টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। লেলিন তার ভাগ্নে প্রান্তকে নিয়ে গতকাল সোমবার (২০ জুন) সন্ধ্যায় জরিমানার ৫০০ টাকা পরিশোধ করে। কিন্তু এ সময় লেলিন রেজউলকে দেখে নেয়ার হুমকি দেয়।

তিনি অভিযোগ করেন, চুরি ধরে ফেলা ও জরিমানা দিতে বাধ্য করায় প্রতিহিংসার বশবর্তী হয়ে লেলিন তার সঙ্গীদের নিয়ে প্রায় ২৫০টি মেহগনি গাছ ও ২৫০টি কলা গাছ কেটে ফেলে। এরমধ্যে অনেক কলাগাছেই কলা ছিল।

কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, কৃষি বিষয়ে উচ্চ ডিগ্রী নিয়ে চাকরিতে না গিয়ে বাড়িতে এসেছিলাম কৃষিকে পেশা হিসেবে গড়তে। কিন্তু এ ধরনের শত্রুতায় সেই আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

খবর পেয়ে মাগুরা সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। সদর থানার এসআই সাফিকুল ইসলাম জানান, সরেজমিনে তদন্ত শেষে বিস্তারিত জেনে এ ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্ত লেলিন পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!