Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার গাইডার রাজশাহী কলেজের রোজিনা আফরোজ ও শ্রেষ্ঠ রেঞ্জার ইশরাত তামান্না

কামরুল হাসান, রাজশাহীঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার গাইডার নির্বাচিত হয়েছেন রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ রোজিনা আফরোজ, সেই সঙ্গে শ্রেষ্ঠ রেঞ্জার রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শিক্ষার্থী মোসাঃ ইশরাত জাহান তামান্না।

গত মঙ্গলবার (২১ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষা সপ্তাহর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধান অতিথির পক্ষে প্রতিযোগিতায় দেশ সেরা বিজীয়দের হাতে মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি তুলে দেন। গত ৫ ও ৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
অধ্যাপক রোজিনা আফরোজ বলেন, ২০১৫ সালে থেকে কলেজে রেঞ্জার ইউনিটের সাথে আছি। অনেক দিন থেকে নার্সিং করছি। দীর্ঘদিনের কাজের স্কীকৃতি স্বরূপ পুরস্কার পেয়ে আনন্দিত। তিনি মাননীয় প্রধান মন্ত্রী , শিক্ষা মন্ত্রী ও আমার প্রিয় শিক্ষার্থীসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শ্রেষ্ঠ রেঞ্জার ইশরাত জাহান তামান্না বলেন আমার সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও আগামী জীবনের সাফল্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!