Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নান্দাইলে প্রতিবন্ধী রিমা পেলো হুইলচেয়ারসহ উপহার সামগ্রী

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের আব্দুর রহিমের প্রতিবন্ধী মেয়ে রিমা বেগমের (১৪) পরিবারের হাতে উপজেলার আচারগাঁও ইউনিয়নের আব্দুল কাদির (নরসিংদীতে) কর্তৃক অনুদানের হুইলচেয়ার তুলে দেন মানবাধিকার সংগঠনের একটি চৌকস টিম।

এর আগে প্রতিবন্ধী রিমা বেগম একটি হুইলচেয়ারের অভাবে খুব মানবেতর জীবনযাপন করছিলো। পরে বিষয়টি নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুন সাংবাদিক মোঃফরিদ মিয়া পেশাগত কাজে ১৭ ই জুন রিমার গ্রামে যাবার পর তার দৃষ্টিগোছর হলে ফরিদ মিয়া তার ফেইসবুক আইডিতে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করে পোস্ট করলে আচারগাঁও ইউনিয়নের আব্দুল কাদির (নরসিংদীতে) একটি হুইলচেয়ার দেবেন বলে আস্বস্ত করেন।

বৃহস্পতিবার (২৩জুন) নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবন্ধী রিমা,তার মা নিলুফা ও ধূরুয়া গ্রামের সমাজ সেবক শফিকুল ইসলাম রিপনের উপস্থিতে হুইল চেয়ার, ঈদ উপহার সামগ্রীসহ নগদ টাকা রিমার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, মানবাধিকার সংগঠন লেখক কলামিস্ট সাইদুর রহমান, মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সহ সভাপতি ডাঃ মোঃ ফখর উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!