কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার করা হয়।
সোমবার (২০শে জুন ) গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানাধীন টেংরা বাজারের পূর্ব পাশে ইলাশপুর এলাকার অরুনী করাত কল (স-মিল) এর সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ শিপাউর রহমান শিপন(৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাদক কারবারি শিপাউর রহমান শিপন কুলাউড়া থানার গোবিন্দপুর গ্রামের আবুল কালাম আজাদ ওরফে লিল মিয়ার ছেলে।
সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল রাজনগর থানা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি