Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শাহজাদপুরে আওয়ামী লীগের বিশাল আনন্দ শোভাযাত্রা।

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শনিবার বেলা ১২ টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় অন্যানের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক এড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়াল, মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাবেক ভিপি আব্দুর রহিম, সদস্য ও যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, বিআরডিবির চেয়ারম্যান সাবেক ভিপি লুৎফর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কামরুল হাসান হিরোক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম প্রমূখ।

বক্তারা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন করাটা সরকার ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য ছিলো বিশাল চ্যালেঞ্জিং বিষয়। সব বাধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে অবশেষে প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করে বিশ্ববাসীকে চমক উপহার দিয়ে দেশের ভাবমর্যাদা বহুলাংশে বৃদ্ধি করেছেন। এ অসাধ্য স্বপ্ন বাস্তবায়ন করায় গোটা দেশবাসী প্রধানমন্ত্রীর নিকট চিরকৃতজ্ঞ।
উক্ত আনন্দ শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আনন্দ উল্লাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!