Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুরে মোটর সাইকেল চুরি, সিসিটিভিতে চোর সনাক্ত

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে ভান্ডারখোলা ইসলামী ব্যাংকের শাখা অফিসের নীচ থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ১৫০ সিসি একটি ব্লু রংয়ের এফজেডএস ভারসন থ্রি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। যাহার রেজিস্ট্রেশন নাম্বার যশোর-ল-১৩-২৮৪৯, ইঞ্জিন নং-জি ৩ জে ৩ ই ০৪৮৫৩২৫, চেসিস নং-এম ই আই আর জি ৪৪ বি ৮ কে ০০৫১০২৬। ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে সানাক্ত করা গেছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার মোমিনপুর গ্রামের নাজমুচ্ছায়াদাতের ছেলে ব্যবসায়ী আবুল কালাম আজাদ ২৬ জুন রোববার বিকেলে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নীচে রেখে ভান্ডারখোলা বাজারে ইসলামী ব্যাংকের শাখা অফিসে জরুরি কাজে যান। দুই ঘন্টার পর তিনি এসে দেখেন তার মটর সাইকেলটি চুরি হয়ে গেছে। তাৎক্ষনিক ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখা যায় উপজেলার ফতেপুর ঝিকরা এলাকার লিয়াকত আলী মোল্লার ছেলে হাবিবুর রহমান একটি মোটর সাইকেলে একজন আরোহী নিয়ে ব্যংকের নীচে আসেন। কিছুক্ষন পরেই চুরি হয়ে যাওয়া মটর সাইকেলটি হাবিবুর রহমান চালিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছেন এমনটি দেখা যায় ভিডিওতে। হাবিবুর রহমান পেশায় একজন মোটর সাইকেল মেকানিক। এসময় অজ্ঞাতনামা আরো দুই ব্যক্তিকে এ কাজে সহযোগিতা করতে দেখা যায় ভিডিওতে। এঘটনায় আবুল কালাম আজাদ কেশবপুর থানায় হাবিবুর রহমানসহ অজ্ঞাত দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আবুল কালাম আজাদ বলেন, এরআগেও তার দুইটি মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এলাকার প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় থাকায় চুরির সাথে জড়িত ব্যক্তিরা ভিডিও ফুটেজ দেখে সনাক্ত হবার পরেও রয়েছে ধরাছোয়ার বাইরে। তার মটর সাইকেলটি উদ্ধারের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কেশবপুর থানার উপপরিদর্শক লিখন কুমার সরকার বলেন, মটর সাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজে জড়িত একজনকে চেনা গেছে। মটর সাইকেল উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আটক অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!