Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুরে ভেজাল ধান বীজ বিক্রয়ের দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা ২ লক্ষ ২৫ হাজার টাকা।

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজলা প্রশাসন পৃথক অভিযান পরিচালনা করে পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল, ভেজাল ও অনুমোদন বিহীন ধান বীজ এবং মেয়াদ উত্তির্ন ঔষধ বিক্রয়ের অপরাধে ৫ ব্যবসায়ীকে ২’লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পৌরশহরের মধু সড়কে নিউ সোনালী কৃষি ভান্ডার এর মালিক মধ্যকুল গ্রামের মৃত আ. কাদের গাজীর ছেলে মো. মফিজুর রহমান (৩২) কে নকল ও ভেজাল ধান বীজ বিক্রয়ের অপরাধে ১০’হাজার টাকা এবং মেসার্স এম.এইচ.ট্রেডার্স এর মালিক হাবাসপোল গ্রামের মৃত জেহের আলী মোড়লের ছেলে মো: হোসেন আলী (৬২) কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

অপরদিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কেশবপুর পৌরশহরের মধু সড়কে মেসার্স হক ট্রেডার্স এর মালিক এস এম নুরুল হককে মেয়াদ উত্তির্ন ঔষধ ও ভেজাল ধান বীজ বিক্রয়ের অপরাধে ১’লাখ ৫০ হাজার টাকা, একই সড়কে মেসার্স ওদুদ বীজ ভান্ডারের মালিক ওদুদকে মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার অপরাধে ৫’হাজার টাকা এবং থানার মোড়ে মেসার্স কনিকা এন্টারপ্রাইজ এর মালিক সাধন কুমার কুন্ডুকে নকল ও ভেজাল ধান বীজ বিক্রয়ের অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, নকল ও ভেজাল ধান বীজ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা মারাত্নক অপরাধ। অধিক লাভের আশায় কৃষকের সাথে প্রতারণা করা অসাধু ব্যবসায়ীদের এমন ধরনের অনৈতিক কর্মকান্ডকে কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা। জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!