Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লালমনিরহাটে বন্যাদুর্গতদের পাশে পুনাক

লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে বন্যাদুর্গত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

শনিবার (২ জুলাই) বেলা ১২টার দিকে ওই উপজেলার নিজ শেখ সুন্দর দাখিল মাদরাসার মাঠে গড্ডিমারী ও সানিয়াজান ইউনিয়নের পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়। পরে হাতীবান্ধা থানা চত্বরে শিশু কর্ণার উদ্বোধন, পুলিশ সদস্যের ১৫জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান এবং ৫০জন এতিম ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের প্রধান পরিদর্শক ডা. বেনজির আহমেদের সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাওয়া বিবীসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করে। এতে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আর এই অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশের নারী সদস্যদের সংগঠন পুনাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!