Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কেশবপুরে পাওনা টাকা চাইতে গেলে পত্রিকার হকার বিধান দাসকে পিটিয়ে আহত , থানায় মামলা আটক- ১

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুরে মাদারডাঙ্গা গ্রামে পাওনা টাকার দাবী করায় পত্রিকার হকার বিধান চন্দ্র দাস(৫০)কে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা করলে পুলিশ হামলা কারী রবিন দাস (৩৬) কে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

কেশবপুর থানায় মামলার বিবরণ সুত্রে জানাগেছে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের মৃত জগদীশ চন্দ্র দাসের পুত্র ও বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকার হকার বিধান চন্দ্র দাসের নিকট হতে গত বছর ১০ হাজার ৭শ টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করে সাতাশকাটি গ্রামের রঞ্জন কুমার দাসের পুত্র রবিন কুমার দাস। কিন্তু আজও পযন্ত ছাগল বিক্রির টাকা তাকে পরিশোধ করতে পারেনি। বিধান দাস বিভিন্ন সময়ে তার নিকট ছাগল বিক্রির টাকা দাবি করলে সে বিভিন্ন প্রকার তালবাহানা করে এমনকি তাঁকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছিল। গত ১ জুন শুক্রবার রাতে পাঁজিয়া বাজারে রবিনের নিকট পাওনা টাকা দাবী করলে রবিন দাস তাকে টাকা না দিয়ে বরং লোহার রড দিয়ে জনসম্মুখে বিধান দাসের মাথায় আঘাত করলে সে রক্তাক্ত গুরুতর জখম হয়ে আহত হয়। পরে স্থানীয় জনগন তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।
বিধান দাস ঐ রাতেই রবিন দাসের বিরুদ্ধে কেশবপুর থানায় অভিযোগ করলে থানা পুলিশ তার অভিযোগটি মামলা গ্রহন করে যার নং ০২ তারিখ ০২/০৭/২০২২। কেশবপুর থানা পুলিশ ঐ রাতেই আসামি রবিন দাসকে গ্রেফতার করে এবং শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!