Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

প্রধানমন্ত্রীর কার্যক্রম সফল করতে ঘলঘাট গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রিমন পালিত: স্টাফ রিপোর্টার: গাছ বাঁচলে সমৃদ্ধশালী হবে দেশ সবুজে ভরে যাবে গ্রাম বাংলার মাটি। আর এই লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন ।

আজ ২ জুলাই শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ঘোষিত বৃক্ষরোপোর কর্মসূচির অংশ হিসেবে ধলঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে তাল গাছের চারা রোপন করে উক্ত কর্মসূচি শুভ উদ্বোধন করেন ১০ নং ধর্মের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন। এই সময় আরো উপস্থিত ছিলেন ঘলঘাট ইউনিয়নের ইউপি মেম্বার জুয়েল নাথ বাপ্পু সহ আরো অন্যান্য ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে অতিথিরা বলেন সারা দেশে এক কোটি চারা বিতরণ ও রোপণ কর্মসূচিটি নিঃসন্দেহে ইতিবাচক। স্মরণ করা যেতে পারে, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছিলেন। এরই ধারাবাহিকতায় ১৯৮৪ সাল থেকে প্রতি বছর পহেলা আষাঢ় আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। এবার ও একই কর্মসূচিটি পালিত হচ্ছে। আমরা আশা করব, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রত্যেক নাগরিকই এই কর্মসূচি যথাযথভাবে পালনে এগিয়ে আসবেন। বস্তুত ফলদ, বনজ ও ভেষজ- এ তিন ধরনের বৃক্ষরোপণের যে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী, তা শুধু আর্থিকভাবেই দেশের জন্য ফলপ্রসূ হবে না, সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে।

প্রধানমন্ত্রী এ লক্ষ্যেই যে যেখানে অবস্থান করছেন, যার যতটুকু জায়গা রয়েছে, সেখানে বৃক্ষরোপণ করতে বলেছেন। যারা শহরে বাস করেন, তারাও ব্যালকনি কিংবা ছাদে টবে গাছ লাগাতে পারেন বৈকি।

দেশে বায়ুদূষণ থেকে শুরু করে নানা ধরনের দূষণ বিরাজ করছে। সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারলে এসব দূষণ থেকে মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া বৃক্ষরোপণের আর্থিক উপযোগিতাও রয়েছে। অনুতাপের বিষয়, নতুন করে বৃক্ষরোপণ দূরের কথা, বৃক্ষ নিধন দেশে একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বৃক্ষ নিধনের বিষয়টি শক্ত হাতে দমন করতে হবে প্রশাসনকে। এক কথায়, সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে, সর্বোপরি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!