Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ধামরাইয়ে কুরবানির ঈদ ২৫ মন ওজনের তুতুল বাহাদুর নামের ষাঁড়টির দাম হাকালেন ১০ লাখ

রনজিত কুমার পাল( বাবু)ঢাকা জেলা প্রতিনিধি -ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের স্কুল শিক্ষক আসন্ন কুরবানির ঈদের জন্য প্রস্তুত করেছেন তুতুল বাহাদুর নামের ২৫ মন ওজনের ষাঁড়।

এবারের কুরবানির ঈদে ধামরাইয়ে প্রধান আকর্ষণ তুতুল বাহাদুর নামের ২৫ মন ওজনের এ’ষাঁড়টি। এর মালিক ধামরাই উপজেলার কষ্টিপির জালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা মোঃ মোফাজ্জল হোসেন।
কালো রঙ্গের সুঠাম দেহের ষাঁড়টি শখের বশে লালন পালন করেছেন ওই স্কুল মাষ্টার।
বর্তমানে এ’ষাঁড়টির মূল্য নির্ধারণ করেছেন দশ লক্ষ টাকা। তবে কিছু কম দাম পেলেও বাড়ি থেকেই ষাঁড়টি বিক্রি করতে চান তিনি।
মোফাজ্জল হোসেন মাষ্টার জানান ২০২২ সালের কুরবানির ঈদে ষাঁড়টি বিক্রি করার জন্য প্রস্তুত রাখার পরও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার কারণে ষাঁড়টি বিক্রি করা হয়নি।
তিনি আরো বলেন সম্পূর্ণ প্রাকৃতিক খাবার নিজস্ব বাগানেন সবরি কলা,ঘাস,খড়,ধানের ছড়া,গমের ভূসি খাইয়ে ৪৪ মাস যাবৎ নিবিড় যত্নে লালন পালন করছেন তিনি ।
এ’বিশাল দেহী কালো রঙ্গের ষাঁড়টিকে তার পরিবারের সদস্যগন ও স্হানীয় এলাকাবাসী সবাই তেতুন বাহাদুর নামে ডাকেন।
তেতুন বাহাদুর নামের ষাঁড়টি দেখতে বিভিন্ন এলাকার উৎসুক জনতা,স্হানীয় লোকজন মোফাজ্জল হোসেন মাষ্টারের বাড়ির উঠানে ভীড় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!