Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোঃ ইসহাক,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন বাস ও এক মাহিন্দ্র চালককে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই জরিমানা করা হয়।

জানা যায়, ঈদ সামনে রেখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীদের কাছ থেকে বাস, মাহিন্দ্রা ও সিএনজি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য তিন বাস চালকে ১১হাজার ও এক মাহিন্দ্রা চালককে ৫শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, সাধারন মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। এরই মাঝে বৃহস্পতি ও শুক্রবার দুইদিনের অভিযানে ৫ বাস ও ১ মাহিন্দ্রা চালকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!