Logo
শিরোনাম
পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা

বান্দরবান শহরের ৪ হাজার ২ শত ২১ পরিবারকে ভিজিএফ এর চাউল বিতরণ

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বাখন্দরবানের পৌর এলাকার দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

আজ ৮ জুলাই (শুক্রবার) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এই চাউল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কাউন্সিলর অজিত কান্তি দাশ, কাউন্সিলর মংমংসিং, মহিলা কাউন্সিলর এমেচিং সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

এসময় বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ২ শত ২১ পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!